× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৫:০০ পিএম

খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৫:০০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় রিকশা চালক সাগর মিয়া (২৩) ও খিলগাঁও তিলপাপাড়া এলাকার সৈয়দ রিফাত আবির (৩৩) নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে রিফাত আবিরের এবং দিবাগত ৪টার দিকে সাগর মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ময়নাতদন্তের জন্য উভয়ের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমদাদুল হক জানান, আমরা খবর পেয়ে গতরাতে মেরাদিয়ার বাসা থেকে সাগরের মরদেহ উদ্ধার করি। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

তিনি আরো বলেন, আমরা নিহতের স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি স্বামী-স্ত্রীর অভিমান ও পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে ময়নাতন্ত্রের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

নিহত সাগরের ফুফাতো ভাই হৃদয় মিয়া জানান, সাগর পেশায় রিকশাচালক ছিল। পাঁচ মাস আগে বিয়ে করে সে, দিবাগত রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী সুরাইয়ার সঙ্গে ঝগড়া হয়। এর জেরে স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা করে।

অপরদিকে খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মো. আহসান উল্লাহ জানান, খবর পেয়ে রাত ৩টার দিকে তিলপাপাড়ার বাসায় গিয়ে রিফাত নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, আমরা স্বজনের কাছে থেকে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্ত্রের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত রিফাতের ভাই সৈয়দ রিসাদ আরিফ জানান, আমার ভাই রিফাত একটা কোম্পানির ম্যানেজার ছিল। ২০২২ সালে বিয়ে করে স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় ৪ বছর আগে ডিভোর্স হয়ে যায়। তিন বছর আগে দ্বিতীয় বিয়ে করে রিফাত। আগের স্ত্রী তার বর্তমান স্ত্রী সোনিয়াকে ফোন দিয়ে বিরক্ত করত। বিষয়টি মেনে নিতে না পেরে সোনিয়া তার বাবার বাসায় চলে যায়। গতকাল সকাল থেকে রিফাতের কক্ষ বন্ধ পাওয়া যায়। রাতে ওই দরজা ভেঙ্গে দেখা যায় রিফাত ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে।

রূপালী বাংলাদেশ

Link copied!