ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ইন্টার্ন চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সমস্যা সমাধানে হাসপাতালের পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, পুলিশের ডিসি ও শিক্ষার্থীদের প্রতিনিধিসহ সবগুলো পক্ষ আলোচনায় বসেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
বুধবার (০৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।
বিকেলের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ইন্টার্ন চিকিৎসকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়।
ঘটনার পরপর উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায় এবং দু’পক্ষই স্লোগান দিতে থাকে। হাসপাতালে সংঘর্ষের ঘটনায় জরুরি বিভাগের গেট বন্ধ রয়েছে।
টিকিট কাউন্টার থেকে রোগের টিকিট দেওয়া হলেও তাদের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে না এখনো।
এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আছে রোগীরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন