× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১০:০০ পিএম

বেবিচক–মার্কিন দূতাবাসের উদ্যোগে ‘সিমফক্স সিবিটি সিমুলেটর’ প্রশিক্ষণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১০:০০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আমেরিকান দূতাবাস, ঢাকা এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী সিমফক্স সিবিটি সিমুলেটর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। বেবিচক সদরদপ্তরে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা ৭ এপ্রিল শুরু হয়ে আজ ৯ এপ্রিল শেষ হয়। দেশের এভিয়েশন নিরাপত্তা ব্যবস্থাকে আরও দক্ষ, আধুনিক এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে বেবিচকের এভিয়েশন সিকিউরিটি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক এক্স-রে স্ক্রিনিং প্রযুক্তি সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তবভিত্তিক সিমুলেশন অনুশীলনের মাধ্যমে ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল, বিএসপি, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (জিডিপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাটাশে ডেভিড মো।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতেও বেবিচক ও মার্কিন দূতাবাসের মধ্যে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষকগণ এবং প্রশিক্ষণার্থীরা। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং প্রশিক্ষণ-সংশ্লিষ্ট আধুনিক সরঞ্জাম হস্তান্তর করা হয়, যা ভবিষ্যতে প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করবে।

এই সফল আয়োজন দেশের বিমান নিরাপত্তা খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতামূলক উদ্যোগ আরও সম্প্রসারিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!