× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০১:২৯ পিএম

বায়তুল মোকাররমে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০১:২৯ পিএম

ব্যবসায়ী ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।   ছবি : সংগৃহীত

ব্যবসায়ী ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ছবি : সংগৃহীত

বায়তুল মোকাররম মসজিদের জিপিও লিংক রোড এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় স্বর্ণ গলি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, গত ৯ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত জিপিও লিংক রোডের দুই পাশের ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে। তবে পরদিনই হকাররা পুনরায় সেখানে দোকান বসালে উত্তেজনা সৃষ্টি হয়।

শনিবার পুনরায় বায়তুল মোকাররম স্বর্ণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে উচ্ছেদ কার্যক্রম শুরু হলে ব্যবসায়ী ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পল্টন মডেল থানার ওসি মনির হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!