দেশে প্রতিদিন বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা, রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করে। সোমবার (১৩ এপ্রিল) ঢাকায় রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি।
জাতীয় সংসদ ও স্পিকার-ডেপুটি স্পিকার কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সাক্ষাৎ করবেন।
দুপুর ১২টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে একই হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
সন্ধ্যা ৬টায় খিলগাঁও পল্লীমা সংসদ কনফারেন্স হলে খিলগাঁও এলাকার সমস্যাবলি নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম উপস্থিত থাকবেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)
সকাল সাড়ে ১০টায় ‘Seminar on GDP Compilation by BBS’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার এবং বিবিএসের মহাপরিচালক মো. ফরহাদ সিদ্দিক উপস্থিত থাকবেন।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)
সকাল ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৬-২০২৭: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির অংশ নেবেন।
বাংলাদেশ ব্যাংক
দুপুর ২টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মানি মার্কেটের জন্য রেফারেন্স রেট প্রকাশ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিসিক ও বাংলা একাডেমি
দুপুর ১২টায় বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনে বৈশাখী মেলা-১৪৩৩ উপলক্ষে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম উপস্থিত থাকবেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন