রাজধানীতে প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচির কারণে যানজট ও সড়ক ভোগান্তি দেখা দেয়। বিভিন্ন সভা, সমাবেশ ও আনুষ্ঠানিক আয়োজনের প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। তাই বের হওয়ার আগে আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।
বুধবার (১৫ এপ্রিল) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো—
প্রবাসীর মরদেহ গ্রহণ
মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্রের ধ্বংশাবশেষের আঘাতে বাহরাইনে নিহত গিরিশ চন্দ্র সুত্রধরের মরদেহ সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী
সকাল ১০টায় সাভারের হেমায়েতপুরে যুব উন্নয়ন একাডেমিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকও প্রাণহানির আশঙ্কা বাড়বে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন