× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৭:৪৩ এএম

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কিশোরের মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৭:৪৩ এএম

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কিশোরের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন পানগাঁও বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মো. রিপন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মো. মামুন জানান, রিপন একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। রাত ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে কেরানীগঞ্জের বনগাঁও এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, রিপনের গ্রামের বাড়ি কুমিল্লার মতলব থানার বারিডাঙ্গা গ্রামে। তার বাবা মো. আল-আমিন। বর্তমানে সে কেরানীগঞ্জেই থাকত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!