× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৮:৫০ পিএম

ক্যানসার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৮:৫০ পিএম

হাসপাতালে ভর্তি উপপরিচালক ড. আহমদ হোসেন।   ছবি : রূপালী বাংলাদেশ

হাসপাতালে ভর্তি উপপরিচালক ড. আহমদ হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

রাজধানীর মহাখালীর ব্রাক বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ড. আহমদ হোসেনের হাত ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ওই চিকিৎসকে ক্যান্সার হাসপাতাল ভর্তি করা হয়েছে বলে রূপালী বাংলাদেশকে জানান বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান।

মেহেদী হাসান বলেন, সোমবার ক্যান্সার হাসপাতালে অফিস করে বাসায় ফিরছিলেন ড. আহমদ হোসেন। ক্যান্সার হাসপাতাল থেকে তিনি পুরাতন ব্রাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে পৌঁছালে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি তার ডান হাত ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

বনানী থানার ওসি ফরিদুল ইসলাম রূপালী বাংলাদেশকে জানান, আহত উপপরিচালককে বেশ কিছুদিন ধরে বিদেশি ফোন নম্বর থেকে টেন্ডার দেওয়ার জন্য হুমকি প্রদর্শন করে আসছিল একটি চক্র। সোমবার ডিউটি শেষে বাসায় ফেরার পথে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পিছনের গলিতে তাকে ভয় দেখানোর জন্য পেছন থেকে ছুরিআঘাত করে পালিয়ে যায় দুই যুবক। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি জানান, মহাখালীর হাসপাতাল এলাকায় সরকারী টেন্ডার নিয়ে অনেক ধরণের গ্রুপিং রয়েছে। আমরা একাধিক বিষয় সামনে রেখে তদন্ত করছি। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে একাধিক টিম অপরাধী গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে, দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে। 

গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ জানান, ঘটনার পরপরই বনানী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!