× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৮:১৯ এএম

রাজধানীতে আজ কোথায় কী?

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৮:১৯ এএম

শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচির কারণে যানজট ও সড়ক ভোগান্তি দেখা দেয়। বিভিন্ন সভা, সমাবেশ ও আনুষ্ঠানিক আয়োজনের প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। তাই বের হওয়ার আগে আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।

বুধবার (২২ এপ্রিল) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো—

স্পিকার-ডেপুটি স্পিকার

বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এর আগে সকাল ১০টায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত।

তথ্যমন্ত্রী

বেলা ১১ টার দিকে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে  ‘সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এর আগে সকাল সাড়ে ৯টায় তার সঙ্গে সাক্ষাৎ করবে ইউনেস্কোর প্রতিনিধি দল।

স্বাস্থ্যমন্ত্রী

দুপুর ১২টার দিকে সুপার স্পেশালাইজড হাসপাতালে চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটি ও বাংলাদেশের বিএমইউর যৌথ উদ্যোগে জয়েন্ট সার্জারি ক্লিনিক চালু উপলক্ষে সমঝোতা স্মারক অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করবনে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

পরিবেশ প্রতিমন্ত্রী

সকাল সাড়ে ৯টার দিকে আমিনবাজার ল্যান্ডফিল্ড ওয়েস্ট টু এনার্জি পাওয়ার প্লান্ট পরিদর্শন করবেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

সংবর্ধনা

এদিকে, বেলা ১১টার দিকে গুলশান ঢাকা উত্তর সিটি করপোরেশন অফিসে প্রশাসকের উদ্যোগে ‘সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়াশিপ’ শিরোপাজয়ীদের সংবর্ধনা দেয়া হবে।

প্রধানমন্ত্রীর কর্মসূচি

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সকাল ১০টা শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ বিষয়ে আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের দাফতরিক নিরাপত্তা বিষয়ে আলোচনায় থাকবেন তিনি। দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশ কোস্ট গার্ডের কমিটির সদস্যরা। বিকেল ৩ টাকা রাত ৮টা পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশনে থাকবেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলন  

আশুলিয়া থানার হত্যা মামলার রহস্য উন্মোচন ও আসামি গ্রেফতার প্রসঙ্গে বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফ করবেন ঢাকা জেলা পিবিআইর পুলিশ সুপার।

রূপালী বাংলাদেশ

Link copied!