× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৬:০৭ এএম

ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৬:০৭ এএম

নিহত ছাত্রীর নানীর আহাজারী

নিহত ছাত্রীর নানীর আহাজারী

ঢাকার ধামরাই উপজেলায় ফাঁকা ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকার একটি বাসার কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদা ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তার মা লিজা আক্তার প্রবাসে থাকেন এবং বাবা বরিশালে বসবাস করেন। তিনি নানীর সঙ্গে ওই বাসায় থাকতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে নাহিদা নিজ ঘরে পড়াশোনা করছিলেন। এ সময় তার নানী দুধ আনতে বাইরে যান। প্রায় এক ঘণ্টা পর ফিরে এসে তিনি নাহিদাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পুরো ঘর রক্তে ভেসে ছিল। দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং গলা কেটে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হত্যার কারণ বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চালাচ্ছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!