× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক,

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ১০:১৫ এএম

রমনায় পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল প্রাইভেটকার চালকের

মেডিকেল প্রতিবেদক,

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ১০:১৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী মনোয়ার হাসপাতালের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. হারুন অর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত পেশায় প্রাইভেটকার চালক।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক)-এ ভর্তি দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা প্রাইভেটকারের মালিক কাজী লুৎফর জানান, হারুন অর রশিদ তার প্রাইভেটকার চালক হিসেবে কর্মরত ছিলেন। রাতে ডিউটি শেষে গ্যারেজে প্রাইভেটকার রেখে বাসার গ্যারেজের সামনে অন্য এক চালকের সঙ্গে কথা বলার সময় পিছন থেকে একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পিকআপ ভ্যান ও চালক পুলিশের হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, নিহত হারুনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদরের পাটকা কাঠালিয়া এলাকায়। তিনি তমিজ উদ্দিনের ছেলে। বর্তমানে তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Link copied!