× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৮:৪৪ পিএম

পর্দা নামল ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশনসের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৮:৪৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঢাকায় বৈদ্যুতিক যানবাহন (ইভি) প্রযুক্তি ও অটোমোবাইল শিল্পের সম্ভাবনা তুলে ধরে শেষ হয়েছে ‘১৯ তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশনস-২০২৬’ -এর আয়োজন। তিন দিনব্যাপী এই আয়োজনটি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে দেশি-বিদেশি অটোমোবাইল কোম্পানি, যন্ত্রাংশ প্রস্তুতকারী ও প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো অংশ নেয়। মেলায় বৈদ্যুতিক এসইউভি, ইভি ট্রাক, থ্রি-হুইলার, টু-হুইলার এবং লিথিয়াম ব্যাটারি প্রযুক্তির আধুনিক সমাধান প্রদর্শিত হয়। বিশেষ করে জ্বালানি সংকট ও পরিবেশ দূষণ মোকাবিলায় ইভি প্রযুক্তির গুরুত্ব দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।

এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা বাংলাদেশ অটো ইন্ড্রাট্রিজ লিমিটেড তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ব্যাপক আগ্রহ তৈরি করে।

আয়োজকরা মনে করছেন, এই প্রদর্শনী দেশের অটোমোবাইল খাতে নতুন বিনিয়োগ আকর্ষণ করবে এবং বৈদ্যুতিক যানবাহনের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলা শেষ হলেও ইভি প্রযুক্তিকে ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছে, তা ভবিষ্যতে দেশের পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার দিকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ অটো ইন্ড্রাট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এ মান্নান খান বলেন, বৈদ্যুতিক গাড়ি দেশের পরিবহন খাতে আমূল পরিবর্তন নিয়ে আসবে। প্রতিষ্ঠানটি সাশ্রয়ী মূল্যে বৈদ্যুতিক গাড়ি, এসইউভি, মাইক্রোবাস ও মিনি ট্রাক বাজারে আনার ঘোষণা দেয়। তাদের দাবি, এসব যানবাহন প্রচলিত ব্যবহৃত আমদানিকৃত গাড়ির তুলনায় প্রায় ৫০ শতাংশ কম দামে পাওয়া যাবে এবং জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রায় ৯০ শতাংশ পর্যন্ত কমবে।

রূপালী বাংলাদেশ

Link copied!