× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১০:৫৬ পিএম

নিউমার্কেটে সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১০:৫৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী ইমনের সমন্ধী এবং আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আটটার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, হঠাৎ এলাকায় গুলির শব্দ শোনা গেলে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের তথ্য অনুযায়ী, তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. জুয়েল জানান, ‘দুর্বৃত্তদের গুলিতে তিনি রাস্তায় পড়ে ছিলেন। আমরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি একজন চিহ্নিত সন্ত্রাসী হতে পারেন। ধারণা করা হচ্ছে, তিনি হাজারীবাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী টিটন, যিনি দীর্ঘদিন কারাবন্দি থাকার পর গত বছরের ১৩ আগস্ট জামিনে মুক্তি পান এবং এরপর থেকে পলাতক ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Link copied!