× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৮:৪৮ পিএম

ধানমন্ডিতে ১১তলার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৮:৪৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসার ১১তলার ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আল- মোকাব্বর অর্ণব ইসলাম (৩৩)। যাত্রাবাড়ী এলাকার একটি কলেজ পরিচালনা করতেন তিনি।

শনিবার (২ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন জানান, ওই বাড়িতে নিজেদের ফ্ল্যাটে বোনদের সঙ্গে থাকতেন অর্ণব। তার মা অন্যত্র থাকেন। অবিবাহিত ছিলেন তিনি। যাত্রাবাড়ীর রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজটি তার বাবা মৃত রফিকুল ইসলামের। বাবার সেই কলেজ পরিচালনা করতেন অর্ণব।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে ফ্ল্যাটের মাঝের ফাঁকা জায়গার কংক্রিটের উপর থেকে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’

তিনি আরও জানান, স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, অর্ণব অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Link copied!