× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৮:০৬ এএম

বৃষ্টিতেও কমেনি দূষণ, বিশ্বের তৃতীয় দূষিত শহর ঢাকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৮:০৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কয়েক দিনের বৃষ্টির পরও রাজধানী ঢাকার বায়ুমানে উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বরং আজ রোববার (৩ মে) সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে শহরটি।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমানের সূচক (একিউআই) ছিল ১৫৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একই সময়ে তালিকার শীর্ষে রয়েছে লাহোর, যেখানে একিউআই ছিল ৮৯৯। দ্বিতীয় অবস্থানে থাকা জাকার্তা-র স্কোর ১৭২। চতুর্থ অবস্থানে রয়েছে কিনশাসা (১৩২) এবং পঞ্চম স্থানে নমপেন (১১৯)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত একিউআই ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বায়ুমানে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদেরও বাইরে অবস্থান সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!