× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৯:০১ এএম

রাজধানীতে আজ কোথায় কী?

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৯:০১ এএম

শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচির কারণে যানজট ও সড়ক ভোগান্তি দেখা দেয়। বিভিন্ন সভা, সমাবেশ ও আনুষ্ঠানিক আয়োজনের প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। তাই বের হওয়ার আগে আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।

মঙ্গলবার (০৫ মে) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো—

ডিসি সম্মেলন

সকাল ৯টা থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের ৩য় দিনের ধারাবাহিক কার্য-অধিবেশন শুরু হবে।

প্রথম অধিবেশন সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় অধিবেশন সকাল ৯টা ৪৬ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হবে।

তৃতীয় অধিবেশন সকাল ১১টা ১ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হবে।

চতুর্থ অধিবেশন দুপুর ১২টা ১ মিনিট থেকে ১টা পর্যন্ত বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হবে।

পঞ্চম অধিবেশন দুপুর ১টা ৪৬ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হবে।

ষষ্ঠ অধিবেশন দুপুর ২টা ৩১ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টা ১ মিনিট থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নির্দেশনা গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিকেল ৫টা ১ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সৌজন্য আপ্যায়নে অংশগ্রহণ।

সপ্তম অধিবেশন সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হবে।

অষ্টম অধিবেশন সন্ধ্যা ৭টা ৪৬ মিনিট থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়াদি নিয়ে অনুষ্ঠিত হবে।

সমাজকল্যাণ মন্ত্রীর কর্মসূচি

বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কর্মসূচি

সকাল ১১টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ এর নির্বাচনী প্রতিশ্রুতি-বাস্তবায়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. জুবাইদা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সন্ধ্যা ৭টায় শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্যা চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ‘৪৩তম বার্ষিক সাধারণ সভা’ ও ‘ইন্টারন্যাশনাল চেস্ট কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচি

দুপুর সাড়ে ৩টায় মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ফ্যাসিস্ট আওয়ামী নেতৃত্বাধীন সরকার কর্তৃক সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!