× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: মে ৮, ২০২৬, ১১:১৪ এএম

কলাবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: মে ৮, ২০২৬, ১১:১৪ এএম

ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানার সোনারগাঁও হোটেল মোড় ট্রাফিক বক্সের সামনে থেকে অজ্ঞাত (৫৬) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৮ মে) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহীন আলম জানান, আমরা ভোরের দিকে খবর পেয়ে সোনারগাঁও হোটেল মোড়ের পুলিশ ট্রাফিক বক্সের সামনে গুরুতর আহত অবস্থায় তাকে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আশপাশের লোকজনের মুখে জানা গেছে, কোনো একটি অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইম টিমকে খবর দিয়েছি; প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Link copied!