রাজধানীতে প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচির কারণে যানজট ও সড়ক ভোগান্তি দেখা দেয়। বিভিন্ন সভা, সমাবেশ ও আনুষ্ঠানিক আয়োজনের প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। তাই বের হওয়ার আগে আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।
বুধবার (১৩ মে) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
নাগরিক মানববন্ধন
শিশুদের স্বাস্থ্যঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা এবং দেশে ক্রমবর্ধমান খুন, ছিনতাই ও চাঁদাবাজির প্রতিবাদে নাগরিক নিরাপত্তা ও সুশাসনের দাবিতে শিশুর জীবন এবং নিরাপত্তা রক্ষায় নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে এই মানববন্ধন হবে।
এতে উপস্থিত থাকবেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন