× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১০:১৪ পিএম

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাৎ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১০:১৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এইচই মিসেস ক্যারল ফ্লোর-স্মেরেকজনিয়াক আজ সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ২৩ মার্চ ২০২৬ তারিখে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল সেনাপ্রধানের সঙ্গে মিসেস ক্যারল ফ্লোর-স্মেরেকজনিয়াকের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদান এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তাদের অবিচল প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে, বর্তমান সময়ে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলো যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। এছাড়াও, জাতিসংঘের পতাকাতলে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিশেষভাবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে আবেই অঞ্চলে নিহত শান্তিরক্ষীদের স্মরণ করেন।

তিনি আরও বলেন, বিভিন্ন জাতিসংঘ মিশনে উল্লেখযোগ্য সংখ্যক নারী শান্তিরক্ষী মোতায়েনের মাধ্যমে বাংলাদেশ ‘নারী, শান্তি ও নিরাপত্তা (ওমেন, পিস অ্যান্ড সিকিউরিটি-ডব্লিউপিএস)’ এজেন্ডা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে, ২০২৪ সালের জুলাই মাস থেকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বপূর্ণ ভূমিকারেরও প্রশংসা করেন তিনি।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় জাতিসংঘের অব্যাহত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী দেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস প্রদান করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!