রাজধানীতে প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচির কারণে যানজট ও সড়ক ভোগান্তি দেখা দেয়। বিভিন্ন সভা, সমাবেশ ও আনুষ্ঠানিক আয়োজনের প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। তাই বের হওয়ার আগে আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।
মঙ্গলবার (১৯ মে) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বাণিজ্যমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রেনেসাঁ হোটেল, গুলশানে ‘ন্যাশনাল ডায়লগ অন রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট ফর রেজিলিয়েন্ট সাপ্লাই চেইনস অ্যান্ড ট্রেড কম্পিটিটিভনেস’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
কৃষিমন্ত্রীর কর্মসূচি
দুপুর ২টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: বাংলাদেশে কৃষির টেকসই উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
সেতুমন্ত্রীর কর্মসূচি
দুপুর ১টায় পটুয়াখালীর বগা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।
ফায়ার সার্ভিসের কর্মসূচি
সকাল ১০টায় পূর্বাচলস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, পাসিং আউট প্যারেড ও পদক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ। বিশেষ অতিথি থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
সিটিজেন ডায়লগ
সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ‘সিটিজেন ডায়লগ’-এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
দ্বিতীয় অধিবেশন দুপুর ১২:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
নারী, তরুণ ও জলবায়ু সুরক্ষায় জনবান্ধব বাজেট শীর্ষক আলোচনা সভা
সকাল ১০টায় তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে ‘ফান্ড দ্য ফিউচার রাইট নাও: নারী, তরুণ ও জলবায়ু সুরক্ষায় জনবান্ধব বাজেট’ শীর্ষক বাজেট সংলাপ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজ।
স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন
সকাল ১১টায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব এবং স্টিল শিল্পের অভীষ্ট সংকট’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আয়োজন করেছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
তথ্য মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং
বেলা সাড়ে ১১টায় তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা এবং তথ্য প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন।
তথ্যমন্ত্রীর কর্মসূচি
দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মরহুম সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে বিমা দাবির অর্থ পরিশোধ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বিকেল ৫টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, রমনায় সাইবার সিকিউরিটিবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সন্ধ্যা ৭টায় হোটেল সোনারগাঁয়ে দৈনিক আগামীর সময়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন