× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৫:২৫ পিএম

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৫:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সমন্বয়ে যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডগ স্কোয়াডও অংশ নিয়েছে।

সোমবার (১ জুন) বিকেল পৌনে ৫টার দিকে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে একযোগে এ অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি জানান, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। ক্যাম্পের বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে এবং সন্দেহভাজনদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে অভিযানসংক্রান্ত কোনো গ্রেপ্তার বা জব্দের তথ্য জানা যায়নি। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!