× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৭:২৬ পিএম

সাভার মহিলা লীগের সভাপতি সালমা গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৭:২৬ পিএম

সাভার মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা আক্তার। ছবি- সংগৃহীত

সাভার মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা আক্তার। ছবি- সংগৃহীত

ঢাকার সাভার উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত ওয়ার্ড সদস্য সালমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় আশুলিয়া ইউনিয়নের বাসাইদের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে সরকারি ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে বলে জানা যায়।

সালমা আক্তার আশুলিয়ার বাসাইদ এলাকার স্থায়ী বাসিন্দা ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫, ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড মেম্বার এবং সাভার উপজেলা মহিলা লীগের সভাপতি ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিহত ও আহতের পরিবার একাধিক মামলা দায়ের করে। এসব মামলার এজাহারভুক্ত আসামি সালমা আক্তার।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর থেকে তিনি গা-ঢাকা দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক বলেন, অভিযান পরিচালনা করে বিকেলে সালমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে পাঠানো হবে।

Link copied!