× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৩:৩০ পিএম

উড্ডয়নের ১২ মিনিটের পর উত্তরায় বিধ্বস্ত হয় বিমানটি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৩:৩০ পিএম

উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ছবি- সংগৃহীত

উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইতোমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

জানা গেছে, বিধ্বস্ত বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। দুর্ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। কয়েকজনকে ইতোমধ্যে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুর আড়াইটায় এ রিপোর্ট লিখা পর্যন্ত উদ্ধারকাজ চলমান রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। সেই সঙ্গে দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের ভিড় করতে দেখা গেছে। এছাড়াও সেনাবাহিনীর সদস্যদেরও ঘটনাস্থলে দেখা গেছে।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে দুপুর ১টা ২২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!