× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৮:৪৯ পিএম

গুলিস্তানে অজ্ঞান পার্টির কবলে কাপড় ব্যবসায়ী, ঢামেকে মৃত্যু

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৮:৪৯ পিএম

ঢাকা মেডিকেল কলেজ। ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকা মেডিকেল কলেজ। ছবি- রূপালী বাংলাদেশ

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে মো. মিজানুর রহমান (৪০) নামের এক কাপড় ব্যবসায়ীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর নোয়াখালী চাটখিল উপজেলার মৃত আবুল খায়েরের ছেলে। তিনি পরিবার নিয়ে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় বসবাস করছিলেন।

নিহতের ভাই মাইনুদ্দিন জানান, ‘আমার ভাই মিজানুর রহমানের ঢাকা কলেজের সামনে নূরজাহান মার্কেটে কাপড়ের দোকান ছিল। মঙ্গলবার দুপুরে সাদ্দাম মার্কেট এলাকা থেকে গুলিস্তানে যাওয়ার পথে বাসে উঠেন তিনি। পথে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে কিছু খাইয়ে অচেতন করে ফেলেন। পরে বাসের হেলপাররা তাকে জিরো পয়েন্ট এলাকায় নামিয়ে দেন। খবর পেয়ে আমরা মিজানুরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে তাকে ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

Link copied!