× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১২:১৯ পিএম

রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

মেডিকেল প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১২:১৯ পিএম

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. মজিবর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে কুর্মিটোলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবর উত্তরা দক্ষিণখানের আজমপুর এলাকার বাসিন্দা আবু সাঈদের ছেলে।

নিহতের শ্যালক সুমন জানান, আজ সকালে মেয়েকে কলেজে দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ভগ্নিপতি। এ সময় কুর্মিটোলা হাসপাতালের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন তিনি। 

তিনি আরও বলেন, পরে খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান—আমার ভগ্নিপতি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Link copied!