× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:০৪ পিএম

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:০৪ পিএম

আহত ব্যক্তি। ছবি- সংগৃহীত

আহত ব্যক্তি। ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে টার্গেট করে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উত্তরা ৬ নম্বর সেক্টরের ইউএসবি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে উত্তরা ৪ নম্বর সেক্টরে এ হামলার শিকার হন তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

হামলার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

Link copied!