× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৪:২৩ পিএম

রাজধানীতে ভয়াবহ আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৪:২৩ পিএম

রাজধানীর কদমতলীর কারখানার আগুনে নিহতদের বের করে আনা হচ্ছে।

রাজধানীর কদমতলীর কারখানার আগুনে নিহতদের বের করে আনা হচ্ছে।

রাজধানীর কদমতলীর গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কারখানার ভেতরে অনুসন্ধান চালিয়ে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস বলছে, কারখানার ভেতরে এখনও তারা অনুসন্ধান চালাচ্ছে। উদ্ধারকরা মরদেহগুলো এমনভাবে পুড়েছে যে সেগুলো নারী না পুরুষ বোঝা যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, গ্যাসলাইটার কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

Link copied!