× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০২:০৫ পিএম

রাজধানীতে বাসা থেকে আনসার সদস্যের পচা-গলা মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০২:০৫ পিএম

মরদেহ। প্রতীকী ছবি

মরদেহ। প্রতীকী ছবি

রাজধানীর কদমতলী থানাধীন কমিশনার মোড় এলাকার একটি ভাড়া বাসার চতুর্থ তলা থেকে শারমিন আক্তার শেলী (২৭) নামে এক নারী আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

কদমতলী থানার এসআই মোহাম্মদ মুশাহিদুল ইসলাম জানান, ৯৯৯-এ ফোন পেয়ে রাত আড়াইটার দিকে কদমতলী কমিশনার রোড ৯৮৪/১ নম্বর বাসার চতুর্থ তলায় গিয়ে দরজা তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। ভেতর থেকে দুর্গন্ধ আসছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা মেঝেতে চিত অবস্থায় এক নারীর পচা-গলা মরদেহ পড়ে থাকতে দেখেন।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই মুশাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করে ঘরের দরজা তালাবদ্ধ করে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত শারমিন আক্তারের গ্রামের বাড়ি জুরাইন থানার পূর্ব ধোলাইপাড় ৩ নম্বর গলিতে। বর্তমানে তিনি কদমতলীর কমিশনার মোড় ৯৮৪/১ নম্বর বাসায় থাকতেন। তিনি শাহ আলম হাওলাদারের মেয়ে।

ওই বাসার মালিক আঞ্জুমান আরা ডলি জানান, ছয় মাস আগে মো. মামুন স্বামী-স্ত্রী পরিচয়ে কাবিননামা দেখিয়ে বাসাটি ভাড়া নেন। তিনি আরও জানান, তাদের বাড়ি বরিশাল জেলায়। তিনি গ্রামে থাকেন এবং দুই মাস পরপর এসে ভাড়া সংগ্রহ করেন। এ ছাড়া এ বিষয়ে তিনি আর কিছু জানাতে পারেননি।

Link copied!