রাজধানীর উত্তরা পশ্চিম থানার সেক্টর-৫ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ হোসাইন ফেরদৌস (৪৮) নামে এক ব্যক্তি। তার সন্ধান পেতে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা।
থানা সূত্রে জানা যায়, গত ১৬ জুন ২০২৬ বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদ হোসাইন ফেরদৌস নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির ভাই উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর-১৭৮৯, তারিখ: ২০ জুন ২০২৬।
নিখোঁজ মোহাম্মদ হোসাইন ফেরদৌসের পিতার নাম মৃত তাবারক হোসাইন এবং মাতার নাম রোকেয়া বেগম। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং ফর্সা, ওজন আনুমানিক ৮০ কেজি এবং চুল ছোট ও কাঁচা-পাকা।
কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান (০১৭১৩-২৬৫৭৬৩), ডিউটি অফিসার (০১৩২০-০৪১৮২৪) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১৮১৭)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন