× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ১০:২৮ পিএম

আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন গ্রেপ্তার, উদ্ধার ৩টি চাপাতি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ১০:২৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর আদাবর থানার মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে তিনটি স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮) এবং মো. ইয়াছিন (২৫)।

পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আদাবর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি স্টিলের চাপাতি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা তাদের সহযোগীদের নিয়ে গত শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে আদাবর থানার ১৩ নম্বর রোডের মাথায় সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Link copied!