× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৫, ০৩:১১ পিএম

কোরবানি দিতে গিয়ে ঢাকায় আহত ৬৫

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৫, ০৩:১১ পিএম

ঢাকা মেডিকেল কলেজ। ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ। ফাইল ছবি

ঈদুল আজহার দিনে রাজধানীসহ আশপাশের এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ৬৫ জন আহত হয়েছেন।

শনিবার (৭ জুন) সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত এসব আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ জানান, ‘সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে ৬৫ জন হাসপাতালে এসেছেন। এদের মধ্যে একজনকে ভর্তি দেওয়া হয়েছে।’

প্রতিবছর ঈদুল আজহার দিন পশু জবাই করার সময় অসাবধানবশত ধারালো অস্ত্রের আঘাতে বহু লোকজনের আহত হওয়ার ঘটনা ঘটে।

Link copied!