রাজধানীর পল্টন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে পুলিশ।
গ্রেপ্তরা হলেন- নাঈম ইসলাম রাফি (২১ ), দেলোয়ার বেপারী (৫৬), রাকিব হাসান (২০), সৌরভ (১৮), জালাল মিয়া (৪৩), বিজয় (১৮), আলমগীর হোসেন (৫০), মাসুদ (৩৫), মিলন ( ২১), রুবেল ( ১৮), শাহ আলম ( ৩৬), মেহেদী হাসান ( ৩০), শাহীন (৫০), সোহেল ( ২৭), আলী হোসেন ( ৩৫), শহিদুল (৩০), স্বাধীন ( ২০), সেলিম ( ২৬), চাদনী ( ২০) ও ফাতেমা বেগম (১৯) ।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার পল্টন থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

-20251031160223-20251114184319-20251114202531-20251115172653-20251116163243-20251119151935-20251202184929-20251212132445-(1)--20260201195605.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন