× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৩:৪৫ পিএম

সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৩:৪৫ পিএম

মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি : সংগৃহীত

মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি : সংগৃহীত

ফেনী-৩ আসনের সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার (২৩ মার্চ) রাতে বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিআইজি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সাবেক এই লেফটেনেন্ট জেনারেলকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় ছয়টি এবং ঢাকা মেট্রোপলিটন এলাকায় পাঁচটিসহ মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ফেনী জেলার তিনটি বিচারাধীন হত্যা মামলায় তার বিরুদ্ধে আদালত কর্তৃক পৃথক তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাকি মামলাগুলো তদন্তাধীন রয়েছে।

এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সিআইডিতে একাধিক অভিযোগ রয়েছে যেগুলো বর্তমানে তদন্তাধীন।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ উদ্দিন চৌধুরী।

এর আগে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও পরে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেন এবং বিজয়ী হন। নির্বাচনের আগেই তিনি জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হন। তার গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামে।

Link copied!