× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৭:৩৪ এএম

তেজগাঁওয়ে ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২ জন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৭:৩৪ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও বিভাগে অপরাধ দমনে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় দিনভর ও রাতব্যাপী এ সাঁড়াশি অভিযান চালানো হয়। ডিএমপি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

ডিএমপি সূত্রে জানা গেছে, নিয়মিত অপরাধবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মামলার ও অভিযোগের ভিত্তিতে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

গ্রেপ্তারদের নামের তালিকায় রয়েছেন—আশিক মোহাম্মদ (২০), মো. শাকিল (২১), মো. জাহাঙ্গীর হোসেন হৃদয় (২৯), মোহাম্মদ আলী (৩০), সুমন (৩৪), শাহিনুর বেগম (৩৪), রুনা বেগম (৩৪), রাসেল মিয়া (৩৭), শান্ত (২৪), রিপন আল হাসান (২১), সাদমান সাকিব খান (২৭), মেহেদী হাসান (২০), আকাশ (২৪), জাবেদ ওরফে মন্টু (৪০), টুটুল (২৬), আল-আমিন (২৫), সোহেল (৩৮), জনি (৩৮), শাকিল মিয়া ওরফে গিট্টু শাকিল (২০), অমিত (২১), রাব্বি মোল্লা (৩১), মোহিন (১৯), খলিলুর রহমান (৫২), মিঠুন ওরফে ডোরেমন, বাদশা (২৫), জীবন, সুজন মিয়া (২২), নূর আলম (২৬), জাহাঙ্গীর (২৮), মহসীন (২৫), হামীম ফকির (২০), সাগর (২৮), ইমন (২৮), আল আমিন রাসেল (২১), মোস্তফা পাটোয়ার (৫৫), মিজানুর রহমান (২২), আলম (২৮), তকি ওসমান (২১), সোহেল (২৯), শাহনাজ পারভীন রিপা (২৮), ওমর ফারুক (২৫), সায়দার আলী (৩০), আতাউর রহমান (৩০) ও সুজন মিয়া (২২)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!