× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৮:২১ পিএম

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি, আসামিরা ৩ দিনের রিমান্ডে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৮:২১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সিকেডি হাসপাতালকে কেন্দ্র করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ তিনজনকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগর আদালতে আসামিদের হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের আসামিরা হলেন: মামলার প্রধান আসামি মো. মঈন উদ্দিন (৪২), এমবি স্বপন কাজী (৩৬) এবং মো. শাওন হোসেন (২৩)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে হাসপাতালের ওটি ইনচার্জ মো. আবু হানিফের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবি আদায়ে তারা বিভিন্ন সময় ভয়ভীতি ও চাপ প্রয়োগ করেন। গত ১০ এপ্রিল সকালে তারা শ্যামলীতে আবু হানিফের বাসায় গিয়ে জোরপূর্বক দরজা খুলিয়ে চাঁদা না দিলে তাকে ও তার স্ত্রীকে ক্ষতির হুমকি দেন।

এছাড়া, একই দিন তারা শেরেবাংলা নগর এলাকায় হাসপাতালের সামনে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং হাসপাতালের মালিক ডা. মো. কামরুল ইসলামকে উদ্দেশ্য করে অশালীন স্লোগান ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে বলা হয়েছে।

খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, মামলার পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারসহ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

রূপালী বাংলাদেশ

Link copied!