× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৫:৪১ পিএম

চাকরি দেওয়ার ফাঁদে ফেলে তারা হাতিয়ে নিয়েছেন কোটি টাকা 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৫:৪১ পিএম

প্রতারক চক্রের ৩ সদস্য।  ছবি- সংগৃহীত

প্রতারক চক্রের ৩ সদস্য। ছবি- সংগৃহীত

চাকরির প্রলোভন দেখিয়ে এবং অনলাইন প্লাটফর্ম টেলিগ্রাম অ্যাপের ফাঁদে ফেলে কোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ এক প্রতারক চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডি, ঠাকুরগাঁওয়ের সীমান্তঘেঁষা গ্রাম ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন চক্রের মূলহোতা আকাশ (২২) ও রাশাদ (২৮) এবং আসাদ (৩০)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা খণ্ডকালীন চাকরি ও বিনিয়োগের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। টেলিগ্রাম অ্যাপে কয়েক লাখ টাকা বিনিয়োগ করলে অল্প সময়ে কয়েকগুণ মুনাফা দেওয়ার প্রলোভন দিতেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, এ চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরও অনেকে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে সিআইডি। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোন এবং ছদ্মনামে ব্যবহৃত বিভিন্ন সিমকার্ড জব্দ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!