× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৪:৫৪ পিএম

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৬

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৪:৫৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৮৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ গ্রাম হেরোইন, দুইটি চাপাতি ও তিনটি চাকু উদ্ধার করা হয়।

মঙ্গলবার (০৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন: খালিদ হাসান মিলু (২৪), মো. আরমান (৩৬), মো. রুবেল মিয়া (৪০), মো. আতিক (২৮), মো. জিয়া (২৭), শাহাবুদ্দিন (১৯), ইয়াসমিন আক্তার (২৬), মো. জাহিদ (২৬), মো. রাহাত (২০), নবীউল হাসান হৃদয় (২৪), অন্নয় হাসান জামিল (২২), রমজান (১৯), আরাফ আহমেদ শাফি (২৪), মো. রাসেল (২৫), আব্দুল মুক্তাদির (৩৫), মো. সাদ্দাম হোসেন (২৬), মো. শাকিল (২২), মো. ইসহাক (৩৫), হীরা ওরফে বীমা ওরফে গেইল হীরা (২৫), মো. আকাশ উরফে সেতু (২৬), মো. বিল্লা ওরফে বিল্লা কসাই (৩০), মো. মোতালেব হোসেন, রাব্বি (২২), সাজু (২২), আরিফ (২৪) ও ইমন (২৫)।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (০৩ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!