× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৩:২১ পিএম

রিজার্ভ বেড়ে ৩২.৭৯ বিলিয়ন ডলার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৩:২১ পিএম

বৈদেশিক মুদ্রা। ছবি : সংগৃহীত

বৈদেশিক মুদ্রা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ (BPM-6) হিসাব পদ্ধতি অনুযায়ী, দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৮ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলারে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ৭৯৮ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৮ হাজার ১১২ দশমিক ৩০ মিলিয়ন ডলার।

এর আগে, গত ২২ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ হাজার ৭২০ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী তখন রিজার্ভের পরিমাণ ছিল ২৮ হাজার ০৩৬ দশমিক ৬০ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে নিট রিজার্ভের পরিমাণ নির্ধারিত হয়।

Link copied!