সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে কমিয়েছে সরকার। ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য নির্ধারিত এই নতুন দাম ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা এবং পেট্রোলের দাম ১১৮ টাকা।
বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক গেজেটে এসব তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন