× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৭:৫৬ পিএম

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৭:৫৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স আসার রেকর্ড রয়েছে। ২০২৫ সালের মার্চে ঈদুল ফিতরকে সামনে রেখে এসেছিল সেই বিশাল অঙ্কের রেমিট্যান্স। এখন পর্যন্ত সেটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড। আর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এলো একই বছরের ডিসেম্বরে, ৩২২ কোটি ডলার।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানানো হয় এটি। এর আগে, দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল গত বছরের মে মাসে। ওই মাসে রেমিট্যান্স এসেছিল ২৯৭ কোটি ডলার।

এতে বলা হয়, ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা তার আগের মাস নভেম্বরের চেয়ে প্রায় ৩৪ কোটি ডলার বেশি। আর গত বছরের ডিসেম্বরের চেয়ে ৫৯ কোটি ডলার বেশি এসেছে, আগের বছরের একই সময়ের তুলনায় যা ২২ শতাংশ বেশি। গত নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৮৯ কোটি ডলার আর ২০২৪ সালের ডিসেম্বরে এসেছিল ২৬৪ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে— জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।

রূপালী বাংলাদেশ

Link copied!