ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সঞ্চয়পত্রের সুদ কমানো নিয়ে নতুন সিদ্ধান্ত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৫:১৩ পিএম
সঞ্চয়পত্র সুদের হার কমানোর সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত। ছবি- সংগৃহীত

সঞ্চয়পত্রের সুদের হার কমানোর সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৪ জানুয়ারি) সকালে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে পাঠানো এ সংক্রান্ত নথিতে তিনি স্বাক্ষর করেন। এর ফলে আপাতত সঞ্চয়পত্রের বিদ্যমান সুদের হারই বহাল থাকবে।

সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এরআগে, চলতি বছররের শুরুর দিন থেকে মুনাফার হার কমানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়।

সঞ্চয়পত্রের গ্রাহক মূলত দেশের সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলো। বিপদের সময় সঞ্চয়পত্র ভেঙে তা সামাল দেন। আবার প্রতি মাসের সংসার খরচের একটি অংশ সঞ্চয়পত্রের মুনাফা থেকে আসে।