× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৬:০৮ এএম

রেমিট্যান্স বাড়ায় বেসরকারি ব্যাংকগুলোতে জমছে অলস ডলার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৬:০৮ এএম

রেমিট্যান্স বাড়ায় বেসরকারি ব্যাংকগুলোতে জমছে অলস ডলার

বাণিজ্যিক ব্যাংকগুলোতে অলস বৈদেশিক মুদ্রার পরিমাণ বাড়তে থাকায় ডলারের বাজারে দরপতন ঠেকাতে আবারও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য জানিয়েছে। দপ্তরের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে এ মুদ্রা কেনা হয়েছে।

এ নিয়ে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে মোট ৩৫৪ কোটি ৬৫ লাখ বা প্রায় ৩ দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক খাতে ডলারের প্রধান উৎস হলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স, রপ্তানি আয়, বৈদেশিক ঋণ এবং বিদেশফেরত ব্যক্তিদের বিক্রি করা বৈদেশিক মুদ্রা। বিপরীতে আমদানির এলসি খোলা, বিদেশ ভ্রমণ, বিদেশে শিক্ষা, বৈদেশিক ঋণ ও ঋণের সুদ পরিশোধসহ বিভিন্ন খাতে এই ডলার ব্যয় হয়।

সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি ক্যাপিটাল মেশিনারি আমদানি কমে যাওয়া এবং বিলাসী পণ্য আমদানিতে নিয়ন্ত্রণ আরোপের ফলে ডলারের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা পাচারের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কারণে হুন্ডির লেনদেন কমেছে। এতে প্রবাসীরা আগের তুলনায় বেশি পরিমাণে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাচ্ছেন।

এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে উল্লেখযোগ্য পরিমাণ ডলার অবিক্রিত থেকে যাচ্ছে। বাজারে ডলারের দাম যাতে হঠাৎ কমে না যায়, সে জন্য এসব অলস ডলার সময় সময়ে কিনে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

রূপালী বাংলাদেশ

Link copied!