× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:২৫ পিএম

রয়েল এনফিল্ডের এক বছর পূর্তি উদ্‌যাপন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:২৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মিড-সাইজ (২৫০সিসি–৭৫০সিসি) মোটরসাইকেল সেগমেন্টের বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড রয়েল এনফিল্ড বাংলাদেশে তাদের কার্যক্রমের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে উন্মোচন করা হয়েছে নতুন ক্লাসিক ৩৫০ এবং মেটিওর ৩৫০। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি দেশের বাজার ও ক্রমবর্ধমান রাইডার কমিউনিটির প্রতি তাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীকে আরও স্মরণীয় করে তুলতে শুধুমাত্র বাংলাদেশের জন্য একটি সীমিত সংস্করণের ক্লাসিক ৩৫০ বাজারে আনা হয়েছে। বাংলাদেশের বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি ও আইকনিক স্থাপনা থেকে অনুপ্রাণিত হয়ে মডেলটির রঙের নামকরণ করা হয়েছে—ঢাকা অ্যাম্বার, কুমিল্লা ব্ল্যাক, রাজশাহী রেড এবং সুন্দরবন গ্রিন। প্রতিটি ভ্যারিয়েন্টে নিজস্ব স্বাতন্ত্র্য বজায় থাকলেও ক্লাসিক ৩৫০-এর চিরায়ত নকশা, কারুকার্য এবং রয়েল এনফিল্ডের স্বকীয় ডিএনএ অটুট রাখা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাসিক ৩৫০-এর পাশাপাশি উন্মোচন করা হয়েছে মেটিওর ৩৫০, যা ব্র্যান্ডটির আধুনিকভাবে নির্মিত মডেল হিসেবে পরিচিত। আরামদায়ক রাইডিং পজিশন, পুনর্নির্ধারিত পারফরম্যান্স এবং সমসাময়িক স্টাইলিংয়ের সমন্বয়ে মেটিওর ৩৫০ বাংলাদেশের বাজারে এসেছে চারটি ভ্যারিয়েন্টে—ফায়ারবল, স্টেলার, অ্যারোরা এবং সুপারনোভা। মডেলটি সাতটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। বিস্তৃত রাইডিং পারফরম্যান্স ও ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে মেটিওর ৩৫০ তৈরি করা হয়েছে।

ক্লাসিক ৩৫০ ও মেটিওর ৩৫০—উভয় মডেলেই রয়েছে রয়েল এনফিল্ডের নির্ভরযোগ্য জে-সিরিজ ৩৫০ সিসি ইঞ্জিন, যা মসৃণ পারফরম্যান্স, উন্নত রাইড কোয়ালিটি এবং দৈনন্দিন ব্যবহারের স্বাচ্ছন্দ্যের জন্য সুপরিচিত। শহরের ভেতরে চলাচল কিংবা দীর্ঘ দূরত্বের ভ্রমণ—দুই ক্ষেত্রেই মোটরসাইকেল দুটি সমানভাবে কার্যকর।

বিশ্বব্যাপী রয়েল এনফিল্ড সহজলভ্যতা, গুণগতমান এবং টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে। নবউন্মোচিত মোটরসাইকেলগুলো বাংলাদেশের স্থানীয় কারখানায় সংযোজনের মাধ্যমে বাজারজাত করা হবে, যা দেশে ব্র্যান্ডটির উপস্থিতি ও কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রয়েল এনফিল্ড মোটরসাইকেলের বাংলাদেশে অনুমোদিত পরিবেশক  ইফাদ মটরসের ভাইস চেয়ারম্যান জনাব তাসকিন আহমেদ বলেন, বাংলাদেশে এক বছর পূর্ণ করা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রাইডার ও উৎসাহীদের অভূতপূর্ব সাড়া ব্র্যান্ডটিকে আরও উজ্জীবিত করেছে। ক্লাসিক ৩৫০-এর অ্যানিভার্সারি এডিশন এবং সম্প্রসারিত মেটিওর ৩৫০ লাইন-আপ দেশের ক্রমবর্ধমান রাইডিং সংস্কৃতিকে সমৃদ্ধ করার পাশাপাশি ‘পিওর মোটরসাইক্লিং’ অভিজ্ঞতার মাধ্যমে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।

উল্লেখ্য, ইফাদ মটরস বাংলাদেশে রয়েল এনফিল্ড মোটরসাইকেলের একমাত্র অনুমোদিত পরিবেশক। স্থানীয় উৎপাদন সুবিধা এবং সম্প্রসারিত বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা নেটওয়ার্কের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের উন্নত সেবা প্রদান করে যাচ্ছে। পাশাপাশি রাইডারদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের মোটরসাইকেলপ্রেমীদের একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলছে।

নতুন মডেল উন্মোচনের মাধ্যমে রয়েল এনফিল্ড বাংলাদেশে তাদের যাত্রাকে আরও শক্তিশালী করলো। ‘পিওর মোটরসাইক্লিং’ দর্শনে অটল থেকে ব্র্যান্ডটি বাংলাদেশের ঐতিহ্য ও রাইডারদের আকাঙ্ক্ষাকে উদ্‌যাপন করে চলেছে।

উন্মোচন অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানবৃন্দ, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, বিভিন্ন কর্পোরেট হাউস ও ব্যাংকের আমন্ত্রিত অতিথি, বাইকিং কমিউনিটির সদস্য এবং রয়েল এনফিল্ডের রাইডাররা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!