মধ্যপ্রাচ্যে সংঘাতের সম্প্রসারণ এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতার কারণে নিরাপদ বিনিয়োগের চাহিদি বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে বুধবার (৪ মার্চ) বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে।
বাংলাদেশ সময় সকাল ১০ টা ৫৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৫ হাজার ১৫৭ দশমিক ৩০ ডলারে পৌঁছায়। যা ১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি। একই সময়ে এপ্রিল ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারস ৫ হাজর ১৬৫ দশমিক ৮০ ডলারে পৌঁছে, যা ০ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
এর আগে গত মঙ্গলবার ডলারের শক্ত অবস্থান এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কায় মুদ্রাস্ফীতির উদ্বেগ বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম ৪ শতাংশের বেশি কমে ২০ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
এ ছাড়া আগের সেশনে ৮ শতাংশের বেশি পতনের পর বুধবার স্পট সিলভারের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৪ দশমিক ৬১ ডলারে দাঁড়ায়। স্পট প্লাটিনাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ২ হাজার ১২৬ দশমিক ৫০ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৬৭৩ দশমিক ৩৮ ডলারে পৌঁছেছে।
এদিকে দেশের বাজারে এখন প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সূত্র : ইয়াহু নিউজ সিঙ্গাপুর


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন