× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৯:১৩ পিএম

এনবিআরে ৭ অতিরিক্ত কমিশনারের বদলি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৯:১৩ পিএম

এনবিআর। ছবি : সংগৃহীত

এনবিআর। ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) দেড় মাসের আন্দোলনে শাস্তিপ্রাপ্তদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। এনবিআর সংস্কার আন্দোলনে যাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল তাদের মধ্যে প্রথম সারির দুজন নেতাসহ ৭ অতিরিক্ত কমিশনারের বদলির নির্দেশ দিয়েছে এনবিআর।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সাতজন অতিরিক্ত কমিশনারকে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

সোমবার (০৯ মার্চ) জারি করা এ আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন: অতিরিক্ত কমিশনার জাহান মুহাম্মদ তারেক রিকাবদারকে জাতীয় রাজস্ব বোর্ড (সংযুক্তি) থেকে মূল সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকায় পদায়ন করা হয়েছে। অতিরিক্ত কমিশনার আ. আ. ম. আসিফুল ইহসান খানকে জাতীয় রাজস্ব বোর্ড (সংযুক্তি) থেকে কাস্টমস হাউস, চট্টগ্রামে বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত কমিশনার তফসির উদ্দিন ভুঁঞাকে কাস্টমস হাউস, চট্টগ্রাম থেকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), ঢাকায় পদায়ন করা হয়েছে। মো. জিয়াউর রহমান খানকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) থেকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজারে বদলি করা হয়েছে।

অন্যদিকে অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডকে জাতীয় রাজস্ব বোর্ড (সংযুক্তি) থেকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, গাজীপুরে পদায়ন করা হয়েছে। সিফাত-ই-মরিয়মকে জাতীয় রাজস্ব বোর্ড (সংযুক্তি) থেকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এ বদলি করা হয়েছে।

এ ছাড়া কমিশনারেট কক্সবাজারে বদলির আদেশাধীন অতিরিক্ত কমিশনার কামনা শীষকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এ পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ১৬ মার্চ অপরাহ্নে নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

Link copied!