× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৩:৩৮ পিএম

মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালি থেকে ফিরে গেল বাংলাদেশি জাহাজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৩:৩৮ পিএম

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা।  ছবি : সংগৃহীত

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। ছবি : সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের রণক্ষেত্র হয়ে ওঠা হরমুজ প্রণালীতে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এই জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন, যাদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে জাহাজটি ও নাবিকদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জরুরি কূটনৈতিক তৎপরতা শুরু করার অনুরোধ জানিয়েছে বিএসসি।

আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলার জয়যাত্রা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজা উপকূলের বহির্নোঙর এলাকায় অবস্থান করছে। গত বৃহস্পতিবার জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করে দেশের পথে রওনা দেওয়ার চেষ্টা করলেও প্রণালীতে ইরানের নিষেধাজ্ঞা এবং ড্রোন-মিসাইল হামলার খবরের মুখে জীবন রক্ষার্থে পুনরায় আগের অবস্থানে ফিরে যেতে বাধ্য হয়।

বাংলার জয়যাত্রার এই আটকা পড়ার ঘটনাটি নৌ-পরিবহন খাতে রাশিয়ার ইউক্রেন যুদ্ধের সেই ভয়াবহ স্মৃতিকে আবার তাজা করে দিয়েছে। ২০২২ সালে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়েছিল বিএসসির জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। সে সময় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান প্রাণ হারিয়েছিলেন। বর্তমানে হরমুজ প্রণালীর প্রবেশমুখ থেকে মাত্র ৬৬ নটিক্যাল মাইল দূরে অবস্থান করা বাংলার জয়যাত্রার নাবিকদের মাঝেও একই ধরনের প্রাণহানির শঙ্কা কাজ করছে।

বিএসসি সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল জাহাজটি। কাতার থেকে স্টিল কয়েল বোঝাই করে জেবেল আলী বন্দরে পৌঁছানোর পরপরই ইরানে হামলা শুরু হয়। নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে দ্রুত জাহাজটিকে সরিয়ে আনার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কিন্তু ১২ মার্চ হরমুজ প্রণালীর কাছে পৌঁছানোর পর সেখানে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!