× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১২:১২ পিএম

ঈদের ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১২:১২ পিএম

ঈদের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ছবি : সংগৃহীত

ঈদের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ছবি : সংগৃহীত

ঈদের ছুটিতেও (ঈদের দিন ব্যতীত) সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখতে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত নির্দেশনা তপশিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে।

এসডিএডি সূত্রে জানা গেছে, আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সচল রাখতে ঈদের দিন ছাড়া আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও) সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো প্রয়োজন অনুসারে সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ১৮ ও ১৯ মার্চ শিল্প এলাকায় বিশেষ শাখায় ব্যাংক খোলা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি। আর গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

সাভার, গাজীপুর, টঙ্গি, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্পঘন এলাকা বিশেষ এই সুবিধার আওতায় থাকবে। তবে আগামী ১৭ এবং ২০-২৩ মার্চ গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় ঠিক করবে ব্যাংকগুলো। এর মধ্যে ২১ মার্চ (চাঁদ দেখা সাপেক্ষে) ঈদ হলে সেদিন সব ব্যাংকই বন্ধ থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!