× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৬:০৯ পিএম

হাসনাত আবদুল্লার হস্তক্ষেপে সুখবর দিল নবীন ফ্যাশন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৬:০৯ পিএম

হাসনাত আবদুল্লাহ  ও নবীন ফ্যাশন হাউজ। ছবি : সংগৃহীত

হাসনাত আবদুল্লাহ ও নবীন ফ্যাশন হাউজ। ছবি : সংগৃহীত

বিভিন্ন বিতর্ক ও অনিশ্চয়তার পর আবারও ব্যবসায়িক কার্যক্রমে ফিরছে নবীন ফ্যাশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মগবাজার ব্যতীত দেশের অধিকাংশ শাখা পুনরায় চালু রেখে ঈদ-পরবর্তী বিশেষ আয়োজন শুরু করা হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রতিষ্ঠানটি এ তথ্য নিশ্চিত করেছে।

পোস্টে বলা হয়, ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার কারণে এবারের ঈদ আনন্দ উৎসব কিন্তু চলবে ১৫ দিন। ইনশাআল্লাহ।

পোস্টে হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপের কথা উল্লেখ করে আরও বলা হয়, শুধুমাত্র জনাব হাসনাত আবদুল্লাহ এমপি সাহেবের হস্তক্ষেপে মগবাজার শাখা ব্যতীত অন্যান্য শাখা চালুসহ আকর্ষণীয় অফার নিয়ে নবীন ফ্যাশন ব্যবস্থাপনা পরিচালক চায়না থেকে ফেসবুক লাইভের মাধ্যমে ঈদ উৎসব জানাবেন। ইনশাআল্লাহ।

মঙ্গলবার দেশজুড়ে আলোচনার মধ্যে থাকা নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসান নবীন ঢাকা ছেড়েছেন। ফেসবুক পোস্টে এনামুল হাসান নবীন লেখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাআল্লাহ।’

এর আগে, গতকাল বিকেলে রাজধানীর মগবাজারে নবীন ফ্যাশনের মালিক সংবাদ সম্মেলন করে দেশ ছাড়ার ঘোষণা দেন।

সম্মেলনে এনামুল হাসান বলেন, আমাদের লক্ষ্য গ্রাহকের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা। এর কারণে যদি আমাদের বাধার সম্মুখীন হতে হয় তাহলে আমরা ব্যবসা বন্ধ করে দেব। আমি আবার প্রবাসে ফিরে যাব। আমার মনে হয় বাংলাদেশে ব্যবসা করা হবে না।

প্রসঙ্গত, গত ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর দোকান বন্ধ করে দেয়। কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ দেওয়ার’ সঙ্গে তুলনা করে প্রতিবেশী দোকানদাররা আপত্তি জানান।

Link copied!