যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা জেলার সম্মেলন কক্ষে প্রশিক্ষিত যুবদের মাঝে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) পদ্ধতিতে যাতায়াত ভাতা বিতরণ এর উদ্বোধনী অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তরের ঢাকা জেলা উপ-পরিচালকের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড ১) ড. গাজী মোঃ সাইফুজ্জামান। এসময় তিনি বিকাশ ও রকেটে ভাতা বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করে বলেন, যুবকদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। যুবকদের প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধ পরিকর। দেশের এক একজন যুবক হবে এক একটি সম্পদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ কে এম শাহরিয়ার রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব রকেট আহমেদ শামসুল হুদা, গভর্নমেন্ট পার্টনারশিপ বিকাশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহমুদ আশিক ইকবাল। এসময় তারা এমএফএস পদ্ধতিতে ঢাকাসহ সকল জেলায় ভাতা বিতরণ কর্যক্রম বাস্তবায়নে সর্বচ্চো সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) প্রিয়সিন্ধু তালুকদার। তিনি এমএফএস পদ্ধতিতে ঢাকাসহ সারাদেশে ভাতা বিতরণ কার্যক্রমের সফল বাস্তবায়নে ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি ও বিকাশ লি. এর সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ঢাকা জেলার তিন মাস মেয়াদী পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সের ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১ লাখ ১৭ হাজার ৯০০ টাকা রকেটের মাধ্যমে বিতরণ করা হয়। এছাড়া, ঢাকা জেলাধীন ক্যান্টনমেন্ট ইউনিট থানার সাত দিন মেয়াদী বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১৮ হাজার টাকা বিকাশের মাধ্যমে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থীগণ বিকাশ ও রকেট একাউন্ট-এ তাৎক্ষণিকভাবে ভাতা পেয়ে এই পদ্ধতিকে স্বেবাগত জানিয়ে উচ্ছাস প্রকাশ করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের এই অনুষ্ঠানের মাধ্যমে অনলাইনে ভাতা বিতরণের শুভ সূচনা হলো। এখন থেকে এই জেলায় অনলাইনে ভাতা বিতরণ অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন