× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ১২:২২ পিএম

আইএমএফ ঋণ স্থগিতের খবর ‘সম্পূর্ণ অসত্য’, জানাল সরকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ১২:২২ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ।  ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) । ছবি : সংগৃহীত

সংস্কারে ব্যর্থতার কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে- এমন খবরকে ‘সম্পূর্ণ অসত্য’ বলে নাকচ করেছে সরকার।

শুক্রবার (১৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়। এতে জানানো হয়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আইএমএফের সঙ্গে দুটি বৈঠক করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম বৈঠকটি হয় আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে। পরে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয় আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের নেতৃত্বাধীন দলের সঙ্গে।

দুটি বৈঠকই ইতিবাচক ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়। বৈঠকে সরকারের উন্নয়ন ভাবনা, রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বেশির ভাগ বিষয়ে উভয়পক্ষ একমত হলেও কিছু বিষয়ে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।

সরকারের পক্ষ থেকে আরও বলা হয়, জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাদের অবস্থান দৃঢ় এবং এসব বিষয় আইএমএফকে জানানো হয়েছে। মতপার্থক্য থাকা সত্ত্বেও আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব বলে দুই পক্ষই আশাবাদী।

বিজ্ঞপ্তিতে জোর দিয়ে বলা হয়, ‘সংস্কারে ব্যর্থতার কারণে ঋণের কিস্তি স্থগিত’- এ ধরনের সংবাদ ভিত্তিহীন। আইএমএফ এমন কোনো সিদ্ধান্ত নেয়নি এবং বরং তারা বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে কাজ চালিয়ে যেতে আগ্রহী বলেও জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!